কিভাবে একজন ওয়েব এনালিস্ট (Web Analyst) হয়ে ক্যারিয়ার গড়বেন?
আজকালকার দিনে, যদি আপনি বলেন "আমি একটা ভাল ক্যারিয়ার গড়তে চাই!" তাহলে Web Analytics 🤓 আপনার জন্য একটা জাদুকরী রাস্তা হতে পারে।
কেন? কারণ এখনকার সব Business Data ছাড়া কিছুই করতে চায় না!
ওয়েব এনালিস্ট আসলে কে? (Who is a Web Analyst?)
একজন ওয়েব এনালিস্ট হলো এমন একজন যার কাজ হলো 👇
-
Website বা App এ কে ঢুকছে, কী করছে সব ট্র্যাক করা
-
কাস্টমাররা কোন জায়গায় ক্লিক করছে, কোথায় আটকে যাচ্ছে সেটা বোঝা
-
কোন এড কাজ করতেছে আর কোনটা টাকা নষ্ট করছে সেটা ধরে ফেলা (যেভাবে নটির পোলারে ধরে ফেলে)
-
Report বানানো আর Business কে সাহায্য করা যেন তারা ভাল ডিসিশন নিতে পারে
Shortly বললে "ডাটা দেখে বুদ্ধিমানের মত Business কে গাইড করা!"
ওয়েব এনালিস্টের কাজগুলো কি কি? (Daily Job Responsibilities)
🛠️ যেসব কাজ করতে হবে:
-
Google Analytics 4 (GA4) সেটআপ করা
-
Google Tag Manager (GTM) দিয়ে Website এ Tracking বসানো
-
Facebook Pixel, TikTok Pixel ইত্যাদি Install করে Event Track করা
-
Sales Funnel analysis করা (কোথায় মানুষ হারিয়ে যাচ্ছে সেটা বের করা)
-
Data Studio / Looker Studio দিয়ে সুন্দর সুন্দর রিপোর্ট বানানো 🎨
-
Ecommerce Tracking সেট করা 🛒
-
Marketing Campaign এর Result এনালাইসিস করা
এককথায় Data দিয়ে Business কে শক্তিশালী করে তোলা!
ওয়েব এনালিস্ট হতে গেলে যেসব স্কিল লাগবে
✅ Google Analytics 4 Full Mastery
✅ Google Tag Manager এর Deep Knowledge
✅ Facebook Pixel, Conversion API Tracking এর Practical Experience
✅ Looker Studio দিয়ে Dashboard বানানোর হাতেখড়ি
✅ Basic Funnel Analysis & Attribution Tracking বোঝা
✅ SEO আর CRO (Conversion Rate Optimization) নিয়ে কিছুটা ধারনা থাকা
✅ Data Storytelling রিপোর্ট বানানোর সময় সুন্দর করে Present করতে পারা
🤫 (Pro Tip: SQL একটু শিখতে পারলে বিরাট সুবিধা হবে)
কোন কোন টুলস শিখতে হবে?
🔵 Google Analytics 4 (GA4)
🟠 Google Tag Manager (GTM)
🟢 Looker Studio (Data Studio)
🟣 Facebook Business Manager
🔴 TikTok Ads Manager
🟡 Hotjar / Microsoft Clarity (Heatmaps)
🟤 Supermetrics (optional)
কেন ওয়েব এনালিটিক্স ক্যারিয়ার এখনো Goldmine?
- ৯০%+ Business এখন বলতে পারে না তাদের ওয়েবসাইটে Visit করেও কেন কাস্টমাররা চলে যায়!
- যারা Analytics বুঝে, তারাই বিজনেসে বেশি Grow করে!
- Freelancing Market প্লেসে (Fiverr, Upwork) Web Analyst এর জন্য চাহিদা বেড়েই চলেছে
এক কথায় 👉 "Data is the currency of the new world!"
আর Web Analyst হল সেই নতুন দুনিয়ার Banker!
কিভাবে Web Analyst হওয়ার যাত্রা শুরু করবেন? (Practical Way)
১. GA4 আর GTM Advance Level এ শিখে ফেলুন
২. নিজে Practice Project করুন (Demo Website বানিয়ে)
৩. Looker Studio দিয়ে Reports বানানোর অভ্যাস করুন
৪. Fiverr / Upwork এ Account খুলে Service দেওয়া শুরু করুন
৫. LinkedIn এ প্রোফাইল সাজিয়ে রাখুন (Clients এখানেও আসে)
৬. নিজের Skills Grow করতে প্রতিদিন ১ ঘন্টা সময় দিন
(মনে রাখবেন যারা Practice বেশি করে, তারাই জিতে!)
Future Scope for Web Analysts
- Fiverr, Upwork এ Freelancing
- Top Digital Agencies এ চাকরি
- SaaS Company বা E-commerce Site এর সাথে Work
- নিজের Agency খুলে সার্ভিস দেওয়া শেষ কথা (Final Thought)
🤔 মনে রাখবেন ভাই, Web Analyst মানে শুধু টুলস শেখা না
👉 Business এর Problem বোঝা + Data দিয়ে Solution দেওয়া!
যদি আপনি মনে করেন,
"আমি শুধু টুলস না, বিজনেসের ভাষাও বুঝবো" —
তাহলে Success আপনার জন্য নিশ্চিত ইনশাআল্লাহ!
অনেক সুন্দর একটি আর্টিকেল যা পড়ে অনেককিছু জানতে পারছি এবং একজন Web Analyst হিসাবে সামনে আগানোর আরো সাহস পেয়েছি।
ReplyDeleteধন্যবাদ সুমন ভাই।